চরিত্র সংশোধন (১৬) পাপ-পুণ্যের গূঢ়তত্ত্ব
চরিত্র সংশোধনের সাধনা ও কুস্বভাব বর্জনের উপায়- (পর্ব - ১৬)
পাপ-পুণ্যের গূঢ়তত্ত্ব
দেহ ও আত্মা একই শ্রেণীর পদার্থ নহে । কারণ, আত্মা আধ্যাত্মিক জগতের পদার্থ এবং দেহ জড় জগতের অন্তর্ভুক্ত । দর্শন পুস্তকে ইহার বিস্তারিত আলোচনা করা হইয়াছে । দেহ আত্মা হইতে পৃথক হইলেও দেহের সঙ্গে আত্মার এক রহস্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান রহিয়াছে । দেহ দ্বারা কোন সৎকাজ সম্পন্ন হইলে ইহার ফলে দেলে একটি নূর বা জ্যোতি উৎপন্ন হয় এবং তদ্বারা দেল জ্যোতির্ময় ও সুশোভিত হইয়া উঠে । অপরপক্ষে, দেহ দ্বারা কোন কুকর্ম সম্পন্ন হইলে এক প্রকার অন্ধকার উৎপন্ন হইয়া দেলকে আবৃত করিয়া ফেলে । পূর্বোক্ত নূরকেই পুণ্য কহে এবং ইহাই সৌভাগ্যের মূল । আর শেষোক্ত অন্ধকারকেই পাপ বলে এবং ইহাই দুর্ভাগ্যের অঙ্কুর ।
পরবর্তী পর্ব

Comments
Post a Comment