চরিত্র সংশোধন (৩০) স্বীয় দোষ অনুসন্ধান আবশ্যক

চরিত্র সংশোধনের সাধনা ও কুস্বভাব বর্জনের উপায়- (পর্ব - ৩০)
📚সৌভাগ্যের পরশমণি ✍🏻ইমাম গাজ্জালী (রহঃ)

 স্বীয় দোষ অনুসন্ধান আবশ্যক
যে ব্যক্তি অত্যন্ত নির্বোধ কেবল সেই নিজেকে দোষমুক্ত বলিয়া মনে করে । বুদ্ধিমানগণ নিজদিগকে এইরূপ দোষমুক্ত বলিয়া ধারণা করেন না । একদা হযরত ওমর (রা) হযরত হুযায়ফা (রা) -কে জিজ্ঞাসা করিলেন “রাসূলে মাবূল (সল্লল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) আপনার নিকট মুনাফিকদের প্রকৃত পরিচয় প্রদান করিয়াছেন । আপনি তাহাদের নিদর্শনাবলীর কোনটি আমার মধ্যে দেখিতে পাইতেছেন কি ? " এইরূপে প্রত্যেকেরই স্বীয় দোষ-ত্রুটি অনুসন্ধান করিয়া দেখা আবশ্যক ।
পরবর্তী পর্ব প্রবৃত্তির বিরুদ্ধাচরণ আন্তরিক রোগের মহৌষধ ও শ্রেষ্ঠ জিহাদ

Comments

Popular posts from this blog

চরিত্র সংশোধন (১৩) আন্তরিক ব্যাধির ঔষধ ও প্রয়োগ বিধি

চরিত্র সংশোধন (১০) কুম্বভাবের প্রতিষেধক

চরিত্র সংশোধন (৮) ক্রোধ ও লোভকে আজ্ঞাবহ রাখার প্রতিবন্ধক