চরিত্র সংশোধন (২৩) তাওহীদের মরতবা অর্জন রিয়াযতের লক্ষ্য
চরিত্র সংশোধনের সাধনা ও কুস্বভাব বর্জনের উপায়- (পর্ব - ২৩)
তাওহীদের মরতবা অর্জন রিয়াযতের লক্ষ্য
উল্লিখিত বর্ণনা হইতে মোটামুটি উপলব্ধি করিতে পারিয়াছ যে, রিয়াযত বা চরিত্র সংশোধনের জন্য যে সমস্ত চেষ্টা-তদবীর, পরিশ্রম ও কষ্ট স্বীকার করিতে হয়, উহার একমাত্র লক্ষ্য তাওহীদ বা একত্ব বিশ্বাসের মরতবা লাভ করা । একমাত্র তাওহীদের প্রতি লক্ষ্য রাখিয়া পথ চলিতে চলিতে এমন এক অবস্থায় উপনীত হইবে যে, আল্লাহ্ ব্যতীত অন্য কিছুই তোমার দৃষ্টিগোচর হইবে না, একমাত্র তাঁহার ইবাদতেই মশগুল থাকিবে এবং তাহা ব্যতীত অন্য কাহারও আকাঙ্ক্ষা তোমার হৃদয়ে থাকিবে না । এইরূপ ভাবপ্রাপ্ত হইলেই সৎস্বভাবসমূহ মানুষের অর্জিত হয় এবং মানবীয় নিকৃষ্ট প্রবৃত্তির ঊর্ধ্বে উঠিয়া মানুষ হাকীকত অর্থাৎ যথার্থ অবস্থায় উন্নীত হইতে পারে ।
পরবর্তী পর্ব

Comments
Post a Comment