চরিত্র সংশোধন (২৮) হৃদয় পীড়িত হওয়ার প্রমাণ
চরিত্র সংশোধনের সাধনা ও কুস্বভাব বর্জনের উপায়- (পর্ব - ২৮)
হৃদয় পীড়িত হওয়ার প্রমাণ
আল্লাহ্'র আজ্ঞাবহ হওয়া মানবের পক্ষে পরম সৌভাগ্যের বিষয় । কাজেই তাঁহার প্রতিটি আদেশ পালনে অসীম আনন্দ লাভ করা স্বাভাবিক ব্যাপার । কিন্তু যে ব্যক্তি ইহাতে আনন্দ অনুভব করে না তাহার হৃদয় রোগাক্রান্ত হইয়া পড়িয়াছে । আল্লাহ্'র আদেশ পালনে আনন্দ না পাওয়াই হৃদয় পীড়িত হওয়ার স্পষ্ট প্রমাণ । মানুষ নিজের দোষ-ত্রুটি দেখিতে পায় না । সে স্বীয় পীড়া সম্বন্ধে অজ্ঞাত থাকিলেও তাহার হৃদয়ে রোগ জন্মিয়াছে ধরিয়া লইয়া তাহার চিকিৎসায় আত্মনিয়োগ করিতে হইবে ।
পরবর্তী পর্ব

Comments
Post a Comment