চরিত্র সংশোধন (৩৪) রিয়াযতের বর্ণনার সারাংশ

চরিত্র সংশোধনের সাধনা ও কুস্বভাব বর্জনের উপায়- (পর্ব - ৩৪)
📚সৌভাগ্যের পরশমণি ✍🏻ইমাম গাজ্জালী (রহঃ)

 রিয়াযতের বর্ণনার সারাংশ
রিয়াযতের সারাংশ এই, যে দ্রব্য যাহার নিকট অধিক প্রিয়, তাহাকে সর্বপ্রথম সেই দ্রব্য পরিত্যাগ করিতে হইবে এবং যে প্রবৃত্তি হৃদয়ে প্রবল হইয়া উঠে, ইহারই বিরুদ্ধাচরণ করিতে হইবে । মান-সম্মান, প্রভাব-প্রতিপত্তি যাহার নিকট অধিক প্রিয়, অতি সত্বর উহা পরিত্যাগ করা তাহার কর্তব্য । ধন-সম্পদের প্রাচুর্যে যাহাদের মন আনন্দ পায়, অতি শীঘ্র তাহাদের ধন সম্পদ বিতরণ ও ব্যয় করিয়া দেওয়া উচিত । সেইরূপ আল্লাহ্'র প্রেম ব্যতীত অন্য কোন দ্রব্যে যে ব্যক্তি আনন্দ পায়, বলপ্রয়োগে ইহা তাহার নিকট হইতে দূরে নিক্ষেপ করিয়া দিতে হইবে । অপরপক্ষে, যাহা মানুষের চিরকালের সাথী তৎপ্রতিই তাহার আসক্ত হওয়া আবশ্যক । মৃত্যুকালে যাহা বাধ্য হইয়াই ছাড়িয়া যাইতে হইবে, মৃত্যুর পূর্বেই স্বেচ্ছায় তাহা পরিত্যাগ করা উচিত । কেবল আল্লাহ্ই মানুষের চিরকালের সাথী । এইজন্যই তিনি হযরত দাউদ (আ)-কে সম্বোধন করিয়া বলিয়াছেন- “হে দাউদ, আমিই তোমার একমাত্র সাথী; অতএব তুমিও আমার সাথী হইয়া থাক । ” রাসূলে মাকবুল (সল্লল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) বলেন, হযরত জিবরাঈল (আ) ফুৎকারে আমার অন্তরে এই বাণী প্রবেশ করাইয়া দিয়াছেন “যাহাকে ইচ্ছা তাহাকে ভালবাস, কিন্তু নিশ্চয় জানিও তোমাকে ইহা একদিন ছাড়িতেই হইবে ।”
পরবর্তী পর্ব সৎস্বভাবের নিদর্শন

Comments

Popular posts from this blog

চরিত্র সংশোধন (১৩) আন্তরিক ব্যাধির ঔষধ ও প্রয়োগ বিধি

চরিত্র সংশোধন (১০) কুম্বভাবের প্রতিষেধক

চরিত্র সংশোধন (৮) ক্রোধ ও লোভকে আজ্ঞাবহ রাখার প্রতিবন্ধক