Posts

Showing posts from April, 2024

আল ফিতান ১৯৯১ নং হাদিস

 হাদিস - ১৯৯১। আল ফিতান হযরত আরতাত ইবনে মুনযির হতে বর্ণিত যে, তিনি বলেন আমাদের নিকট এখবর পৌছেছে যে, নাছ নবী ছিল। আর সে দাহরের ব্যপারে আলোচনা করেছে। অতপর তিনি বলেন দাহর হল সাতটি সাবু'। আর এক সাবু' হল সাত হাজার বছর। আর ইদান হল এক হাজার বছর। অতপর পূর্ববর্তী সময়ের বর্ণনা দিয়েছেন। অতপর তিনি তার বিষয়ে যা ছিল এমনকি শেষ সময় পর্যন্ত আলোচনা করলেন। অতপর তিনি বললেন যখন শেষ সাবু' এর চার ইদান শেষ হবে তখন আযরাউল বাতুল জন্ম গ্রহণ করবে। সে নিদর্শনাবলী নিয়ে আসবে। সে মৃতকে জীবিত করবে, আকাশে উড়বে। আর তার পর আহওয়া বিভিন্ন হয়ে যাবে। অতপর তারপরে একজন দাসীর সন্তানের প্রকাশ ঘটবে। বারটি পতাকাতে। যার প্রথম হল ঐব্যক্তি যার জন্ম হবে হরমে। তার জন্মে আকাশ অভ্যর্থনা জানাবে। তার অবির্ভাবে ফিরিশতাগণ সুসংবাদ দিবে। অতপর সে সমস্ত উম্মতের উপর প্রকাশ পাবে। যে তাকে স্বীকার করবে সে নিরাপদ থাকবে। আর যে তাকে অস্বীকার করবে সে কাফের। সে পারস্যের উপর বিজয় লাভ করবে এবং উহার বাদশা হবে। এমনিভাবে সে আফ্রিকা জয় করবে ও উহার বাদশা হবে। এমনিভাবে সুরিয়াও (জয় করে বাদশা হবে)। সে অবস্থান করবে তিন সাবু' হতে এক সাবু...

কদর রাতের পরের দিন

Image
কদর রাতের পরে যা হবে সুরা কদরে আল্লাহ্ তা’আলা বলেন,- “  সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর”। অর্থাৎ - “শান্তিই শান্তি, বিরাজ করে উষার আবির্ভাব পর্যন্ত”। এর পরের ঘটনা জানুন আল্লামা ইবনে কাসীর (রহঃ)-এর তফসীর থেকে লিখে দিলাম॥ কদরের রজনীতে জিব্রাইল (আঃ) সকল ইমানদারদের সাথে করমর্দন করেন। তার করমর্দনের সময় মুমিন ব্যক্তির শরীরের  লোমকুপ খাড়া হয়ে যায়। মন কোমল হয় এবং চোখে অশ্রুধারা নেমে আসে। এসব নিদর্শন দেখা দিলে বুঝতে হবে , তার হাত হজরত জিব্রাইল (আঃ)-এর হাতের মধ্যে রয়েছে।  ফজরের পর জিব্রাইল (আঃ) সমস্ত ফেরেস্তাদের নিয়ে উপরে দিকে উঠে যান এবং অনেক উপরে উঠে স্বীয় পালক ছড়িয়ে দেন অতপর তিনি সেই দুটি সবুজ পালক প্রসারিত করেন, যা অন্য কোন সময় প্রসারিত করেননা। এর ফলে সূর্যের কিরণ মলিন ও স্থিমিত হয়ে যায়। তারপর তিনি সমস্ত ফেরেশতাদের ডাকিয়ে নিয়ে যান। সব ফেরেশতা উপরে উঠে গেলে তাদের নুর এবং জিব্রাইল (আঃ) এর পালকের নুর মিলিত হয়ে সুর্যের কিরণকে নিস্প্রভ করে দেয়। ঐ দিন সূর্য অবাক হয়ে যায়। সকল ফেরেশতা সেদিন আকাশ ও জমিনের মধ্যবর্তী স্থানের ইমানদার নারী-পুরুষের জন্য রহমত কামনা কর...