Posts

Showing posts from July, 2023

পুত্রের প্রতি লোকমান (আঃ) এর নসিহত

Image
শিক্ষনীয় পোষ্টটি পড়ার অনুরোধ রইল— ৭ নাম্বারটা বুঝতে ভুল করবেননা। একটু জটিল তাই মেনশন করে দিলাম। হযরত লোকমান (আলাইহিস্সালাম) তাঁর পুত্রকে বলেছিলেন :  (১) আলেমদের সামনে বিনয়াবনত হয়ে বস, তাদের সাথে তর্ক করো না। করলে তারা তোমাকে খারাপ মনে করবে।  (২) দুনিয়াতে জীবন ধারণ করা যায় এই পরিমাণ সম্পদ রেখে অবশিষ্ট উপার্জন আখেরাতের জন্যে ব্যয় কর।  (৩) সংসার-ধর্ম সম্পূর্ণ বর্জন করো না। তাহলে নিজের বোঝা অন্যের ঘাড়ে চাপাতে হবে এবং অপরের গলগ্রহ হতে হবে।  (৪) রোযা এমনভাবে রাখ, যা দ্বারা কামশক্তি দমিত হয়— এমন ভাবে রেখো না, যা দ্বারা নামাযে বিঘ্ন দেখা দেয়। কেননা, নামায রোযা অপেক্ষা উত্তম।  (৫) নির্বোধের কাছে বসো না  (৬) দ্বিমুখী মানুষের সাথে মেলামেশা করো না।  (৭) নিজের ধন হারিয়ে অপরের ধনের হেফাযত করো না। বলা বাহুল্য, মৃত্যুর পূর্বে যে ধন দান করা হয়, তা নিজের ধন এবং মৃত্যুর সময় যে ধন রেখে যাওয়া হয়, তা অপরের ধন।  (৮) প্রিয় বৎস, যে দয়া করে, তার প্রতি দয়া করা হয়। যে চুপ থাকে, সে নিরাপদ থাকে। যে ভাল কথা বলে, সে সওয়াব পায়। যে মন্দ কথা বলে, সে গোন...

তকদির নিয়ে সন্দেহ করা কুফরি। আর পরিক্ষা করে দেখা শয়তানি

Image
  তকদির নিয়ে সন্দেহ করা কুফরি। আর পরিক্ষা করে দেখা শয়তানি। একদা ঈসা ইবন মারয়াম (আঃ) এর সাথে ইবলীসের সাক্ষাত হয়। ঈসা (আঃ) ইবলীসকে বললেন, তুমি তো জান, তোমার তাকদীরে যা লেখা হয়েছে তার ব্যতিক্রম কিছুতেই হবে না ।  ইবলীস বলল, তা হলে আপনি এই পাহাড়ের চূড়ায় উঠুন এবং সেখান থেকে লাফ দিয়ে নীচে পড়ে দেখুন জীবিত থাকেন কিনা।  ঈসা (আঃ) বললেন, তুমি জান না, আল্লাহ বলেছেন, বান্দা আমাকে পরীক্ষা করতে পারে না, আমি যা চাই তাই করে থাকি?  যুহরী বলেছেন, মানুষ কোন বিষয়ে আল্লাহকে পরীক্ষা করতে পারে না, বরং আল্লাহ মানুষকে পরীক্ষা করে থাকেন।  আবু দাউদ (রহঃ) আহমদ তাউসের বরাতে বলেন।  একবার শয়তান হযরত ঈসা (আঃ)-এর নিকটে এসে বলল, আপনি তো নিজেকে সত্যবাদী বলে মনে করেন, তা হলে আপনি ঊর্ধ্বে উঠে নীচে লাফিয়ে পড়ুন দেখি। ঈসা (আঃ) বললেন, তোমার অমঙ্গল হোক, আল্লাহ কি এ কথা বলেন নি যে,-  “হে আদম সন্তান ! তোমরা আমার নিকট মৃত্যু কামনা করবে না? কেননা আমি যা চাই তা-ই করে থাকি।” আবু তাওয়া আর রবী' .. খালিদ ইব্‌ন ইয়াযীদ থেকে বর্ণিত। শয়তান দশ বছর কিংবা দু' বছর যাবত ঈসা (আঃ)-এর সাথে ইবাদত বন্...