চরিত্র সংশোধন (৩৭) কামিল ব্যক্তিগণের গুণ তথা সৎস্বভাব সমুহ

চরিত্র সংশোধনের সাধনা ও কুস্বভাব বর্জনের উপায়- (পর্ব - ৩৭)
📚সৌভাগ্যের পরশমণি ✍🏻ইমাম গাজ্জালী (রহঃ)

কামিল ব্যক্তিগণের গুণ তথা সৎস্বভাব সমুহ
কামিল ব্যক্তিগণ নিম্নলিখিত গুণরাজিকে সস্বভাবের অন্তর্ভুক্ত করিয়াছেন-
(১) লজ্জাশীলতা, (২) অল্প কথা বলা, (৩) দুঃখকে লঘু মনে করা, (৪) সত্য কথা বলা, (৫) সৌজন্য ও ঘনিষ্ঠতার সহিত সকলের সঙ্গে অবস্থান, (৬) কর্তব্যকার্যে যত্ন ও পরিশ্রম, (৭) অত্যধিক ইবাদত করা, (৮) অধিক ভুল-ত্রুটি না করা, (৯) অনাবশ্যক বিষয়ের প্রতি অনুরক্ত না হওয়া, (১০) বিশ্বপ্রেমিক হওয়া, (১১) সকলের মঙ্গল কামনা করা, (১২) মাহাত্ম্য, (১৩) করুণা, (১৪) ধীরতা, (১৫) ধৈর্য, (১৬) অল্পে তুষ্টি, (১৭) কৃতজ্ঞতা, (১৮) গম্ভীরতা, (১৯) কোমল হৃদয়তা, (২০) অপরকে সহায়তা করিবার বাসনা, (২১) প্রলোভন হইতে বাঁচিবার শক্তি, (২২) অল্প আশা করা, (২৩) অপরকে গালি না দেওয়া এবং অভিশাপও না করা, (২৪) একের কথা অপরের নিকট না বলা, (২৫) পরনিন্দা ও অশ্লীল কথা হইতে বিরত থাকা, (২৬) হঠকারিতা না করা ও দুঃসাহস বর্জন করা, (২৭) হিংসা-বিদ্বেষ বর্জন করা, (২৮) প্রফুল্ল বদনে থাকা ও মিষ্ট কথা বলা, (২৯) আল্লাহ্’র সন্তুষ্টি বিধানের নিমিত্ত অপরের সহিত মিত্রতা বা শত্রুতা করা, (৩০) ক্রোধ ও সন্তোষ শুধু আল্লাহর উদ্দেশ্যেই হওয়া"।

Comments