তকদির নিয়ে সন্দেহ করা কুফরি। আর পরিক্ষা করে দেখা শয়তানি

 


তকদির নিয়ে সন্দেহ করা কুফরি। আর পরিক্ষা করে দেখা শয়তানি।

একদা ঈসা ইবন মারয়াম (আঃ) এর সাথে ইবলীসের সাক্ষাত হয়। ঈসা (আঃ) ইবলীসকে বললেন, তুমি তো জান, তোমার তাকদীরে যা লেখা হয়েছে তার ব্যতিক্রম কিছুতেই হবে না । 

ইবলীস বলল, তা হলে আপনি এই পাহাড়ের চূড়ায় উঠুন এবং সেখান থেকে লাফ দিয়ে নীচে পড়ে দেখুন জীবিত থাকেন কিনা। 

ঈসা (আঃ) বললেন, তুমি জান না, আল্লাহ বলেছেন, বান্দা আমাকে পরীক্ষা করতে পারে না, আমি যা চাই তাই করে থাকি? 

যুহরী বলেছেন, মানুষ কোন বিষয়ে আল্লাহকে পরীক্ষা করতে পারে না, বরং আল্লাহ মানুষকে পরীক্ষা করে থাকেন। 

আবু দাউদ (রহঃ) আহমদ তাউসের বরাতে বলেন। 

একবার শয়তান হযরত ঈসা (আঃ)-এর নিকটে এসে বলল, আপনি তো নিজেকে সত্যবাদী বলে মনে করেন, তা হলে আপনি ঊর্ধ্বে উঠে নীচে লাফিয়ে পড়ুন দেখি। ঈসা (আঃ) বললেন, তোমার অমঙ্গল হোক, আল্লাহ কি এ কথা বলেন নি যে,- 

“হে আদম সন্তান ! তোমরা আমার নিকট মৃত্যু কামনা করবে না? কেননা আমি যা চাই তা-ই করে থাকি।”

আবু তাওয়া আর রবী' .. খালিদ ইব্‌ন ইয়াযীদ থেকে বর্ণিত। শয়তান দশ বছর কিংবা দু' বছর যাবত ঈসা (আঃ)-এর সাথে ইবাদত বন্দেগী করতে থাকে। একদিন তারা এক পাহাড়ের উপরে অবস্থান করছিলেন। তখন শয়তান ঈসা (আঃ)-কে বলল, আমি যদি এখান থেকে লাফ দিয়ে নীচে পড়ি, তাহলে আমার তাকদীরে যা লেখা আছে তার কি কোন ব্যক্তিক্রম ঘটবে? ঈসা (আঃ) বললেন, আমি আল্লাহ্ কে পরীক্ষা করার ক্ষমতা রাখি না, বরং আল্লাহর যখন ইচ্ছা আমাকে পরীক্ষা করে থাকেন। 

ঈসা (আঃ) এতক্ষণে চিনতে পারলেন যে, এ শয়তান ছাড়া আর কিছু নয়। সুতরাং তিনি তাঁকে তাড়িয়ে দিলেন। 

আবু বকর ইবন আবিদ দুনিয়া... আবু উছমান (রঃ) থেকে বর্ণিত। একদা হযরত ঈসা (আঃ) এক পাহাড়ের উপরে সালাত আদায় করছিলেন। এমন সময় তার নিকট ইবলীস এসে বলল, আপনি কি এই দাবী করে থাকেন যে, প্রতিটি বিষয়ই তার পূর্ব নির্ধারিত তাকদীর অনুযায়ী সংঘটিত হয়? 

ঈসা (আঃ) বললেন, হ্যাঁ । 

ইবলীস বলল, "তাহলে আপনি এ পাহাড় থেকে লাফ দিয়ে নীচে পড়ুন এবং বলুন যে, এটাই আমার তাকদীরে ছিল"। 

ঈসা (আঃ) বললেন, "ওহে অভিশপ্ত শয়তান! আল্লাহ তাঁর বান্দাকে পরীক্ষা করতে পারেন, কিন্তু বান্দারা কখনও আল্লাহকে পরীক্ষা করতে পারে না"।

(আল বিদায়া ওয়ান্নিহায়া- ২/১৫৭)


Comments

Popular posts from this blog

চরিত্র সংশোধন (১৩) আন্তরিক ব্যাধির ঔষধ ও প্রয়োগ বিধি

চরিত্র সংশোধন (১০) কুম্বভাবের প্রতিষেধক

চরিত্র সংশোধন (৮) ক্রোধ ও লোভকে আজ্ঞাবহ রাখার প্রতিবন্ধক