চরিত্র সংশোধন (২৬) আন্তরিক রোগ নির্ণয়ের উপায়

চরিত্র সংশোধনের সাধনা ও কুস্বভাব বর্জনের উপায়- (পর্ব - ২৬)
📚সৌভাগ্যের পরশমণি ✍🏻ইমাম গাজ্জালী (রহঃ)

আন্তরিক রোগ নির্ণয়ের উপায়
দেহ, হস্তপদ, চক্ষু ইত্যাদি সুস্থ আছে, না রোগাক্রান্ত হইয়াছে, বুঝিতে হইলে দেখিতে হইবে, যে কাজের জন্য ঐ অঙ্গ সৃজন করা হইয়াছে, তদ্বারা তাহা অনায়াসে সুসম্পন্ন হইতেছে কিনা । অনায়াসে সম্পন্ন হইতেছে দেখিলেই মনে করিতে হইবে, উহা সুস্থ আছে । চক্ষু দিয়া যদি অনায়াসে সুন্দররূপে দর্শন করা যায়, কর্ণ দিয়া যদি অনায়াসে সুন্দররূপে শ্রবণ করা যায় তবেই মনে করিবে যে, ইহারা রোগাক্রান্ত হয় নাই । দেলকে যেভাবে ও যে কার্যের জন্য সৃষ্টি করা হইয়াছে তাহা যদি ঠিক সেইভাবে থাকে ও ঐ কার্য তদ্বারা অনায়াসে সুসম্পন্ন হয় তবে মনে করিবে দেলও সুস্থ আছে । সৃজনেরকালে দেলের যে ভাব বা গুণ ছিল তাহা বিশুদ্ধ ও অবিকৃত থাকিলেই সে তাহার কাজ সহজে আনন্দের সহিত করিতে পারিবে ।

পরবর্তী পর্ব

Comments