চরিত্র সংশোধন (৭) সৎস্বভাব অর্জনের উপায়



চরিত্র সংশোধনের সাধনা ও কুস্বভাব বর্জনের উপায়- (পর্ব - ৭)
📚সৌভাগ্যের পরশমণি ✍🏻ইমাম গাজ্জালী (রহঃ)

সৎস্বভাব অর্জনের উপায়
মানুষ চেষ্টা দ্বারা স্বভাবের উন্নতি করিয়া সৎস্বভাব অর্জন করিতে পারে । কিন্তু কেহ কেহ বলিয়া থাকে, আল্লাহ্ যাহাকে যেরূপ আকৃতিতে সৃষ্টি করিয়াছেন শত চেষ্টা করিয়াও ইহার পরিবর্তন পরিবর্ধন করা যায় না; যেমন, কোন উপায়ে লম্বা মানুষকে খর্ব বা খর্ব মানুষকে লম্বা এবং সুন্দর আকৃতিকে কদাকার আকৃতিতে ও কদাকার আকৃতিকে সুন্দর আকৃতিতে পরিবর্তন করা যায় না । এইরূপ মানসিক বৃত্তি বা স্বভাবকেও পরিবর্তন করা সম্ভবপর নহে । কিন্তু এই উক্তি সম্পূর্ণ ভ্রান্তিপূর্ণ । মানবস্বভাব অপরিবর্তনীয় হইলে নীতি-শিক্ষা, চরিত্র সংশোধনের জন্য সাধনা ও পরিশ্রম, উপদেশ প্রদান ইত্যাদি নিরর্থক ও বৃথা হইত।
রাসূলে মাকবুল (সল্লল্লাহু আলাইহে ওয়া সাল্লাম) ইরশাদ করেন - “তোমাদের স্বভাবকে সুন্দর কর ।" স্বভাবের উন্নতি সাধন সম্ভব না হইলে তিনি কখনও এইরূপ উপদেশ প্রদান করিতেন না । চেষ্টা করিলে পশুকেও আজ্ঞাবহ করা যায় এবং বন্য পশুও পোষ মানিতে বাধ্য হয় । সুতরাং মানবস্বভাব সম্বন্ধে ঐরূপ উক্তি সম্পূর্ণ অযৌক্তিক ও ভিত্তিহীন । মানুষের সকল কার্য দুই শ্রেণীতে বিভক্ত । এক শ্রেণীর উপর তাহার কোন ক্ষমতা চলে না ; যেমন খোরমার বীচি হইতে কেহই সেব বৃক্ষ জন্মাইতে পারে না । কিন্তু খোরমার অঙ্কুর যত্নের সহিত প্রতিপালিত করিয়া উত্তম বৃক্ষ উৎপন্ন করিতে পারা যায় । মানবস্বভাব সম্বন্ধেও এই নিয়ম খাটে ।

পরবর্তী পর্ব

Comments

Popular posts from this blog

চরিত্র সংশোধন (১৩) আন্তরিক ব্যাধির ঔষধ ও প্রয়োগ বিধি

চরিত্র সংশোধন (১০) কুম্বভাবের প্রতিষেধক

চরিত্র সংশোধন (৮) ক্রোধ ও লোভকে আজ্ঞাবহ রাখার প্রতিবন্ধক