চরিত্র সংশোধন (১৩) আন্তরিক ব্যাধির ঔষধ ও প্রয়োগ বিধি
চরিত্র সংশোধনের সাধনা ও কুস্বভাব বর্জনের উপায়- (পর্ব - ১৩)
আন্তরিক ব্যাধির ঔষধ ও প্রয়োগ বিধি
মোটের উপর, শারীরিক ও আন্তরিক ব্যাধির ঔষধের প্রয়োগ-বিধি একই রকম । উষ্ণতার প্রভাবে যে ব্যাধি উৎপন্ন হয় ইহাতে ঠাণ্ডা ঔষধ এবং ঠাণ্ডার প্রভাবে যে ব্যাধি উৎপন্ন হয় ইহাতে উষ্ণ ঔষধ প্রয়োগে সুফল লাভ করা যায় । যাহার হৃদয় অহমিকা ব্যাধিতে আক্রান্ত হইয়াছে, সে যদি কুপ্রবৃত্তির বিরুদ্ধাচরণ করিয়া বল প্রয়োগে নম্রতা ও হীনতা অবলম্বন করে, তবে সে এই ব্যাধি হইতে মুক্তি পাইতে পারে । আবার কাহারও হৃদয়ে নম্রতা সীমা অতিক্রমপূর্বক অত্যধিক বৃদ্ধিপ্রাপ্ত হইয়া তাহাকে হীনতার কূপে নিমগ্ন করিবার উপক্রম করিলে গর্ব ও অহমিকাবৃত্তিকে উত্তেজিত করিয়া দিলেই এই ব্যাধির উপশম হইবে ।পরবর্তী পর্ব

Comments
Post a Comment