চরিত্র সংশোধন (১৯) ঔষধের পরিমাণ নিরূপণ
চরিত্র সংশোধনের সাধনা ও কুস্বভাব বর্জনের উপায়- (পর্ব - ১৯)
ঔষধের পরিমাণ নিরূপণ
ঠাণ্ডারোগে গরম ঔষধ প্রয়োগ করিলে সুফল পাওয়া যায় । এইজন্য ঠাণ্ডারোগে আক্রান্ত ব্যক্তি গরম দ্রব্য যত পাইবে ততই ভক্ষণ করিবে, ইহা কিছুতেই সঙ্গত নহে । ইহা করিলে ঠাণ্ডা দূর হইয়া অত্যধিক গরমের দরুণ আবার অপর একটি নূতন রোগ দেখা দিতে পারে । তাই ঔষধ প্রয়োগেরও একটি নির্দিষ্ট সীমা আছে । ঔষধ সেবনকালে লক্ষ্য রাখিতে হইবে যেন ইহাতে গরমও না আসে এবং ঠাণ্ডাও না আসে বরং স্বভাবে এই সুন্দর সাম্যভাব স্থাপিত হয় । ইহাই চিকিৎসার উদ্দেশ্য । প্রকৃতি সাম্যভাবপ্রাপ্ত হইলে ঔষধ সেবন ছাড়িয়া দিয়া এই সাম্যভাব রক্ষার্থে বিশেষ সাবধানতা অবলম্বন করা আবশ্যক । প্রকৃতি যাহাতে আবার ঠাণ্ডা বা গরম না হইয়া যায়, এইরূপ আহার্য্য ভক্ষণ করা উচিত ।
পরবর্তী পর্ব

Comments
Post a Comment