চরিত্র সংশোধন (১৫) আত্মার পাপ-পুণ্যের ফলভোগ
চরিত্র সংশোধনের সাধনা ও কুস্বভাব বর্জনের উপায়- (পর্ব - ১৫)
আত্মার পাপ-পুণ্যের ফলভোগ
বাহ্য অঙ্গ-প্রত্যঙ্গ দ্বারা মানুষ সকল কাজ করিয়া থাকিলেও উহার সহিত মন সঞ্চালিত করিবার আবশ্যকতা রহিয়াছে । বাহিরের অঙ্গ-প্রত্যঙ্গের সঙ্গে মনের মিলন না ঘটিলে কোন কাজই সম্পন্ন হইতে পারে না । সুতরাং সকল কাজের ফল অন্তরে যাইয়া সঞ্চিত হয় ও অন্তরই এই সমস্ত কাজের ফল ভোগ করিয়া থাকে । আত্মাকেই পরকালের সফর করিতে হইবে এবং তাহাকেই আল্লাহ্'র সমীপে উপস্থিত হইতে হইবে । অতএব আত্মাকে নিষ্কলঙ্ক সৌন্দর্যের আধার ও পূর্ণমাত্রায় গুণবান করিয়া তুলিতে হইবে, যেন ইহা আল্লাহ্'র দরবারে উপস্থিত হওয়ার উপযুক্ত হইয়া উঠে । তজ্জন্য আত্মাকে মুকুরের ন্যায় সরল, নির্মল ও স্বচ্ছ করিয়া তোলা আবশ্যক । তাহা হইলে আলমে মালাকুতের অর্থাৎ অদৃশ্য জগতের ছায়া ইহাতে সুন্দররূপে প্রতিফলিত হইতে পারে । আত্মা এই অবস্থায় উন্নীত হইলে এমন অপার সৌন্দর্য নয়নগোচর হইতে থাকিবে এবং এরূপ পরম আনন্দ উভোগে আসিবে যে, উহার তুলনায় বেহেশ্তও তুচ্ছ বলিয়া মনে হইবে । পরকালের সুখ ও আনন্দ জড়দেহ কিছুট ভোগ করিবে সত্য, কিন্তু একমাত্র আত্মাই ইহার স্বাদ পূর্ণমাত্রায় গ্রহণ করিবে । দেহ আত্মারই আজ্ঞাবহ ।পরবর্তী পর্ব
পাপ-পুণ্যের গূঢ়তত্ত্ব

Comments
Post a Comment