চরিত্র সংশোধন (২৫) রিয়া বা প্রদর্শনেচ্ছা দুর্দমনীয় রিপু

চরিত্র সংশোধনের সাধনা ও কুস্বভাব বর্জনের উপায়- (পর্ব - ২৫)
📚সৌভাগ্যের পরশমণি ✍🏻ইমাম গাজ্জালী (রহঃ)

 রিয়া বা প্রদর্শনেচ্ছা দুর্দমনীয় রিপু
ভোজন-লালসা ও ধনাসক্তি তত বড় রিপু নহে । যশ ও প্রশংসা লাভের আশায় উহা পরিত্যাগ করিবার কষ্ট সহ্য করা চলে । কিন্তু উহার চেয়ে অত্যন্ত প্রবল রিপুও মানব অন্তরে বিদ্যমান আছে । ভোজন-লালসা, ধনাসক্তি ইত্যাদি রিপুসমূহকে সাপ-বিচ্ছুর সহিত তুলনা করিলে রিয়া বা সুখ্যাতি প্রিয়তা ও প্রদর্শনেচ্ছাকে নিঃসন্দেহে ভীষণ বিষধর অজগরের সহিত তুলনা করা চলে । সমস্ত রিপু দমন হইয়া গেলেও রিয়া রিপু মানব মনে দুর্দমনীয়রূপে থাকিয়া যায় ৷ সকল রিপু চূর্ণ করিবার পরও ধর্মপরায়ণ লোকদিগকে রিয়া দমন করিতে অত্যন্ত কষ্ট করিতে হয় । আর এই রিপুকে দমন করিতে পারিলেই মানব ধর্মপথের সর্বোচ্চ সোপানে আরোহণ করিতে পারে ৷

পরবর্তী পর্ব

Comments

Popular posts from this blog

চরিত্র সংশোধন (১৩) আন্তরিক ব্যাধির ঔষধ ও প্রয়োগ বিধি

চরিত্র সংশোধন (১০) কুম্বভাবের প্রতিষেধক

চরিত্র সংশোধন (৮) ক্রোধ ও লোভকে আজ্ঞাবহ রাখার প্রতিবন্ধক