চরিত্র সংশোধন (৩৬) মুমিন ও মুনাফিকদের তুলনা
চরিত্র সংশোধনের সাধনা ও কুস্বভাব বর্জনের উপায়- (পর্ব - ৩৬)
মুমিন ও মুনাফিকদের তুলনা-
রাসূলে মাকবূল (সল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম) ইরশাদ করেন—
হযরত হাতিম আসাম (রঃ) বলেন-
“মুসলমান কখনও নিশ্চিন্ত থাকে না; বরং সর্বদা সৎচিন্তা ও উপদেশ আহরণে ব্যস্ত থাকে; অপরদিকে, মুনাফিক সর্বদা লোভ ও কামনা-বাসনায় মগ্ন থাকে।
মুসলমান খোদা ভিন্ন আর কাহাকেও ভয় করে না; মুনাফিক কিন্তু খোদা ভিন্ন সকলের ভয়ে অধীর ও ব্যস্ত থাকে।
মুসলমান এক খোদা ব্যতীত আর কাহারও আশা করে না; কিন্তু মুনাফিক এক খোদা ভিন্ন আর সকলেরই আশা করিয়া থাকে।
মুসলমান স্বীয় ধন ধর্মকার্যে ব্যয় করিয়া থাকে; মুনাফিক কিন্তু অমূল্য ধনরত্ন সামান্য পার্থিব ধনের লালসায় বিসর্জন দিয়া থাকে।
মুসলমান সর্বদা ইবাদতে মশগুল থাকে, কিন্তু তবুও যথাযথ ইবাদত হইল না বলিয়া আল্লাহর দরবারে রোদন করিতে থাকে; অপরপক্ষে, মুনাফিক সর্বক্ষণ পাপকার্যে রত থাকে, অথচ আমোদ-প্রমোদে কালাতিপাত করে।
মুসলমান নির্জনতা পছন্দ করে; অপরপক্ষে, মুনাফিক লোকসংসর্গ ও সংসারের কোলাহলপূর্ণ জীবন যাপন করিতে ভালবাসে।
মুসলমান যথাসাধ্য পরিশ্রম সহকারে ভূমি চাষ ও বীজ বপন করিয়াও ফসল লাভের সৌভাগ্য নসিবে হয় কিনা- এই আশঙ্কায় সন্ত্রস্ত থাকে; অপরপক্ষে, মুনাফিক ভূমিও কর্ষণ করে না, বীজও বপন করে না, অপরের শ্রমে উৎপন্ন ফসলে নিজের গোলা ভর্তি করিবার কামনা করে।”
পরবর্তী পর্ব

Comments
Post a Comment